সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছুম রানাগাড়িচালক মাছুম রানা জটিল কিডনি ও হার্নিয়া রোগে আক্রান্ত। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। তিনি দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর তিনটি অস্ত্রোপচার করা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এর মধ্যে একটি অস্ত্রোপচার করা হয়েছে। বাকি দুটি অস্ত্রোপচারে আরও এক লাখ ১০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু গাড়িচালক মাছুমের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাছুম রানা, হিসাব নম্বর-১২১০০০৮১৮০-১, সোনালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা। নিজস্ব প্রতিবেদক।