সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মালেকচট্টগ্রামের সংবাদপত্র হকার আবদুল মালেকের (৪১) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে হলে দ্রুত একটি কিডনি সংযোজন করতে হবে। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে এমনিতেই টানাপোড়েনের সংসার তাঁর। কিডনি সংযোজনের বিপুল অর্থ ব্যয় করার মতো সামর্থ্য তাঁর নেই। তাঁকে সুস্থ করে তোলার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হকার্স সমিতি। সাহায্য পাঠানোর ঠিকানা: চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৮২/০, অগ্রণী ব্যাংক, প্রেসক্লাব শাখা, চট্টগ্রাম। কার্যালয়: ৪ মোমিন রোড, চট্টগ্রাম। ফোন: ৬১৯১২৭।