সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুলেনা আক্তারদুলেনা আক্তার (২২) নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী। গত বছরের অক্টোবর মাসে জানা যায়, তাঁর ফুসফুসে ক্যানসার হয়েছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ ও হসপিটালে দুলেনার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুলেনাকে বাঁচাতে অন্তত ১০ লাখ টাকা লাগবে। কিন্তু দুলেনার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা মো. কৌয়াত আলীর পক্ষে ওই টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. কৌয়াত আলী, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩২৮০, বাংলাদেশ কৃষি ব্যাংক, পোড়াদিয়া বাজার শাখা, বেলাব, নরসিংদী। বিজ্ঞপ্তি।