সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালামঢাকার শনির আখড়ার বাসিন্দা আবুল কালাম একসময় রিকশা চালাতেন। সামান্য যা আয় করতেন, তা দিয়ে কোনোমতে চলে যেত স্ত্রী ও তিন ছেলেমেয়ের সংসার। ২০০৪ সালে কুড়িল বিশ্বরোডে বাসচাপায় কালামের দুই পায়ের হাড় ভেঙে যায়। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। তখন থেকে পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন কালাম। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা জানিয়েছেন, কালামকে সুস্থ করতে হলে অন্তত আট লাখ টাকা লাগবে। বর্তমানে কালামের স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালান। তাঁর পক্ষে স্বামীর চিকিৎসার ওই টাকা জোগানো কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় কালামকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বদিউজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০৮৭১২১০০০০১৬১৮, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দনিয়া শাখা, কদমতলী, ঢাকা। বিজ্ঞপ্তি।