সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইপশিতা দেইপশিতা দের বয়স মাত্র আড়াই বছর। সে মূক ও বধির। তার বাবার নাম ভীষ্ম দে। বাড়ি টাঙ্গাইলের প্যারাডাইসপাড়া। চিকিৎসকেরা জানি-য়েছেন, উন্নত চিকিৎসা দেওয়া হলে সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে ফুটফুটে ইপশিতা। ককলিয়ার ইমপ্ল্যান্ট অস্ত্রোপচারের মাধ্যমে সে শ্রবণ ও বাকশক্তি ফিরে পেতে পারে। এই অস্ত্রোপচারে অন্তত ১৫ লাখ টাকা লাগবে। এত টাকা জোগাড় করা ভীষ্ম দের একার পক্ষে সম্ভব নয়। তাই তাঁর একমাত্র মেয়ের চিকিৎসার জন্য সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: ভীষ্ম দে, সঞ্চয়ী হিসাব নম্বর-১৫৫২১০৩০০০৩৬৭১, প্রাইম ব্যাংক, টাঙ্গাইল শাখা। বিজ্ঞপ্তি।