সাহায্যের আবেদন
তানিয়াইস্টওয়েস্ট বিশ্ব-বিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছিলেন তিনি। যেখানেই যেতেন, এক ঝলক ঠান্ডা বাতাসের মতো উড়িয়ে নিয়ে যেতেন সব হতাশা, বেদনা, গ্লানি। আর হাসতেন। ভীষণ হাসতে পারতেন। সবার প্রিয় ছিলেন তিনি। স্বপ্ন পূরণের সব প্রস্তুতি যখন শেষ, তখনই শুরু হলো দুঃস্বপ্ন। জানতে পারলেন, শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি কোলন ক্যানসার। কিন্তু ভেঙে পড়েননি। হাসিমুখে লড়াই চালিয়ে যাচ্ছেন এই মরণব্যাধির সঙ্গে। বলছি উমেদা খানম তানিয়ার কথা (২৩)। তানিয়া আজ গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা আশা ছাড়েননি। তাঁরা বলেছেন, এখনো বাঁচানো সম্ভব তানিয়াকে। শুধু দরকার অল্প কিছুদিন চিকিৎসা আর বেশ কিছু টাকা। সামান্য ঠিকাদার বাবা মো. ইউনুচ খানের পক্ষে এতদিন যা করা সম্ভব ছিল, তিনি করেছেন। মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ তাঁকে করেছে সর্বস্বান্ত। আর তাই আমাদের একটু সহযোগিতাই আজ বাঁচাতে পারে একটি জীবন। একটি স্বপ্ন। তানিয়ার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইউনুচ খান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫১৮২০১৭৭১২৫১০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, দনিয়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।