সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতের জন্যশিশুটির নাম অমিত কুণ্ডু। বয়স মাত্র সাত বছর। মুখে সর্বদাই মধুমাখা হাসি। পড়াশোনা করে দ্বিতীয় শ্রেণীতে, রংপুরের বদরগঞ্জ উপজেলার চেতনা বিদ্যা নিকেতনে। ক্রমিক নম্বর ১। প্রথম শ্রেণীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিল। দেখে বোঝার উপায় নেই অমিত জটিল রোগে আক্রান্ত।জানা গেছে, জন্মের পর অমিতের পায়ুপথ ছিল না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা পেট কেটে পায়ুপথের ব্যবস্থা করেন। এভাবে চিকিৎসকদের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে মাত্র সাত বছর বয়সে অমিতের দিনমজুর বাবা রণজিৎ কুণ্ডু তার পায়ুপথে ছয়বার অস্ত্রোপচার করান। তবু সমস্যার সমাধান হয়নি। এ অবস্থায় অত্যন্ত কষ্ট করে নিয়মিত স্কুলে যায় অমিত।চিকিৎসকেরা জানান, বর্তমানে অমিতের পায়ুপথে ঘা হয়েছে। এখন মূত্রথলিতে দেখা দিয়েছে সমস্যা। অমিত অতিকষ্টে ফোঁটা ফোঁটা প্রস্রাব করছে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে, তার দুটি কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম অমিতের সর্বশেষ চিকিৎসক ছিলেন। তিনি মুঠোফোনে বলেন, ‘শিশু অমিতের দুটি কিডনি অস্বাভাবিকভাবে ফুলে গেছে। দ্রুত ঢাকায় বা দেশের বাইরে নিয়ে কিডনিতে অস্ত্রোপচার করানো না গেলে তার জীবন বিপন্ন হতে পারে। এ জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা।’অমিতের বাবা বদরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়ার রণজিৎ কুমার কুণ্ডু বলেন, ‘একাধিক এনজিও থেকে ক্ষুদ্রঋণ নিয়ে এবং ধারদেনা করে ছেলের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় এক লাখ টাকা ব্যয় করেছি। এখন টাকার অভাবে ঢাকায় চিকিৎসার জন্য নিতে পারছি না। বাবা হয়ে চোখের সামনে মরণাপন্ন ছেলের কষ্ট দেখছি আর চোখের পানি ফেলছি।’ একমাত্র সন্তান অমিতকে বাঁচাতে সমাজের সবার কাছে সাহায্য চেয়েছেন রণজিৎ। সাহায্য পাঠানোর ঠিকানা: রণজিৎ কুমার কুণ্ডু, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৭৬৩১, অগ্রণী ব্যাংক, বদরগঞ্জ শাখা, রংপুর। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।