সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈমতিন বছরের শিশু নাঈম কিডনির জটিল রোগে আক্রান্ত। সে ঢাকার ন্যাশনাল কিডনি হাসপাতালে এক মাস চিকিৎসাধীন ছিল। এক সপ্তাহ আগে সে হাসপাতাল থেকে বাড়িতে যায়। ন্যাশনাল কিডনি হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, নাঈমের দুটি কিডনিতেই সমস্যা রয়েছে। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এতে আট থেকে ১০ লাখ টাকা খরচ হবে। নাঈমের বাবা পেশায় দিনমজুর। তাদের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে। নাঈমের দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। এ অবস্থায় তার বাবা সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ১০৩৮০-৭, পূবালী ব্যাংক, চিড়িয়াখানা সড়ক শাখা, মিরপুর, ঢাকা-১২১৬। বিজ্ঞপ্তি।