সাহায্যের আবেদন
নূরুন নাহারঢাকার মোহাম্ম-দপুরের তাজমহল রোডের বাসিন্দা নূরুন নাহার দুই বছর ধরে ‘সি’ ভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লিভার বিশেষজ্ঞ শাহীনূল আলমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নূরুন নাহারকে আরও তিন মাস চিকিৎসা নিতে হবে। এ জন্য লাগবে অন্তত চার লাখ টাকা।নূরুন নাহারের স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। পেনশন ও টিউশনির টাকা দিয়ে অনেক কষ্টে চার ছেলেমেয়ের সংসার ও পড়াশোনার খরচ চালান। এ অবস্থায় এত দিন নাহারের চিকিৎসা করেছেন তাঁর বড় বোন। তাঁর পক্ষে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। নাহারকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর ঠিকানা: নূরুন নাহার, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১৪৮১০১০০০১৪৬৪৫২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, রিং রোড শাখা, মোহাম্মদপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।