সাহায্যের আবেদন
আনিস সর্দার বাগেরহাটের ফকি-রহাট উপজেলার মুলঘর গ্রামের আনিস সর্দারের দিন কাটছে যন্ত্রণা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। সম্প্রতি খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত ২৫ বছর বয়সী এই যুবকের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর দৃষ্টিশক্তি লোপ পেয়েছে অনেকখানি। তবু চিকিৎসকদের আশা, নিয়মিত ওষুধপথ্য সেবন করলে ধীরে ধীরে সুস্থ হতে পারেন তিনি। আনিস পেশায় একজন মৎস্যশ্রমিক, আর তাঁর বাবা ফজলুর রহমান সর্দার স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী। সহায়-সম্বল বলতে যা ছিল, অস্ত্রোপচারেই তা খরচ হয়ে গেছে। এখন ওষুধপথ্যের টাকা জোগাড় করা এই পরিবারটির পক্ষে নিতান্তই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ বাবদ প্রতিদিনই ব্যয় করতে হচ্ছে প্রায় ৪০০ টাকা। নিরুপায় হয়ে ফজলুর রহমান তাঁর ছেলেকে বাঁচাতে আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ফজলুর রহমান সর্দার, সঞ্চয়ী হিসাব নম্বর-৩১০, রূপালী ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট। বিজ্ঞপ্তি।