সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া আক্তারবরিশালের উজি-রপুর উপজেলার দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার (১০) মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। সোনিয়াকে প্রথমে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকার একজন স্নায়ু রোগ বিশেষজ্ঞ বলেছেন, সোনিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া দরকার। কিন্তু এ জন্য প্রয়োজন প্রচুর টাকা, যা জোগাড় করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। সোনিয়ার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: রফিকুল ইসলাম, হিসাব নম্বর-১০০০৬০৮৩২, রূপালী ব্যাংক লিমিটেড, মগবাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।