সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকরাম হোসেনজামালপুরের মে-লান্দহ উপজেলার আলাইয়পাড়া গ্রামের দরিদ্র রিকশাচালক মো. বিল্লাল হোসেনের ছেলে আকরাম হোসেন (৪) মূত্রাশয়ের জটিল রোগে আক্রান্ত। তার নাভি দিয়ে সারাক্ষণ প্রস্রাব বের হয়। বিল্লাল তাঁর শেষ সম্বল রিকশা বিক্রি করে দিয়ে এত দিন ছেলে আকরামের চিকিৎসা করিয়েছেন। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তার পুরুষাঙ্গ ও নাভি এক হয়ে গেছে। এ জন্য জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন। এতে খরচ হবে ৬০ হাজার টাকা। আকরামের চিকিৎসায় সাহায্যের জন্য আহ্বান জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বিল্লাল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৮২২৭, রূপালী ব্যাংক লিমিটেড, মেলান্দহ শাখা, জামালপুর। বিজ্ঞপ্তি।