সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জান্নাতুল লাইছারাজধানীর সূত্রাপুরের বাসিন্দা মো. ইব্রাহীম ফকিরের মেয়ে জান্নাতুল লাইছা (৩) দীর্ঘদিন ধরে ফুসফুস ও হূদ্যন্ত্রের জটিলতায় ভুগছে। তার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবারটি এখন সর্বস্বান্ত। চিকিৎসকেরা বলেছেন, জরুরি ভিত্তিতে পর্যায়ক্রমে দুবার তার অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা। জান্নাতুল লাইছার চিকিৎসায় সমাজের হূদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইব্রাহীম ফকির, সঞ্চয়ী হিসাব নম্বর-১১০৮২, জনতা ব্যাংক লিমিটেড, ঠাঁটারি বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।