সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা ইয়াসমিনরাজবাড়ী সদর উপজেলার বসন্ত-পুর ইউনিয়নের উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যা-লয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফরিদা ইয়াসমিন (৩৮) দুরারোগ্য গলার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক এস কে গোলাম মোস্তফার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ফরিদা ইয়াসমিনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে সিঙ্গাপুরে পাঠানো দরকার। এ জন্য অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে এরই মধ্যে জমিজমাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করা হয়েছে। এখন তাঁর পরিবার নিঃস্ব। এ পরিস্থিতিতে এত টাকা জোগাড় করা স্বজনদের পক্ষে সম্ভব নয়। এ জন্য তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মোছা. ফরিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৬৩০৮৮, সোনালী ব্যাংক, রাজবাড়ী শাখা, রাজবাড়ী। মুঠোফোন: ০১৭১৮৪১৬৯৮৩, ০১৭১৫৪৭৭৯১১। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।