সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানজেনাসানজেনার বয়স মাত্র চার। জন্মের পর থেকেই সে জটিল হূদেরাগে আক্রান্ত। তখন থেকেই তাকে ঢাকা শিশু হাসপাতাল ও হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়মিত চিকিৎসা করিয়েও সারিয়ে তোলা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানান, সানজেনার হূৎপিণ্ডে ছিদ্র, রক্ত চলাচলের একটি ধমনি বন্ধ ও অতিরিক্ত মাংস রয়েছে। হূৎপিণ্ডে অস্ত্রোপচার করে তাকে সুস্থ করা যাবে। তবে এর জন্য প্রয়োজন ৮ থেকে ১০ লাখ টাকা। স্বামীপরিত্যক্তা মা পারভিনের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে তিনি সমাজের সব মানুষের কাছে সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: প্রিয়া তালুকদার, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২০৯১০৪৯, সোনালী ব্যাংক লিমিটেড, ডিস্টিলারি রোড শাখা, গেন্ডারিয়া, ঢাকা। বিজ্ঞপ্তি।