সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিরুল ইসলামরাজধানীর মিরপুর ২ নম্বরের হাজি রোডের বাসিন্দা মো. কবিরুল ইসলাম (৩২) কোলন ক্যানসারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে বর্তমানে নিঃস্বপ্রায় তাঁর বাবা মো. আতিয়ার রহমান। এর পরও তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। চিকিৎসকেরা বলেছেন, কবিরুলকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই। তাঁর চিকিৎসায় সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. কবিরুল ইসলাম, হিসাব নম্বর-২০৫০২১০০২০০৮৬৭৪১৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১ শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭২৭৩২৮১৭৫, ০১৭১৮৭৫১৫৫৬। বিজ্ঞপ্তি।