সাহায্যের আবেদন
রিয়াজুল হক গাইবান্ধার দক্ষিণ ধানঘড়ার বাসিন্দা মো. রিয়াজুল হক মুক্তিযুদ্ধ চলাকালে ১১ নম্বর সেক্টরে অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা আজ জীবনযুদ্ধে হেরে যেতে বসেছেন। অসহায় অবস্থায় পড়ে আছেন মৃত্যুশয্যায়। দীর্ঘদিন ধরে তিনি মূত্রথলির ক্যানসারে আক্রান্ত। গত বছর এক সড়ক দুর্ঘটনার পর তাঁর মস্তিষ্কে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়। এর ওপর তাঁর দুটি কিডনিরই কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। বর্তমানে তাঁকে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে তাঁর পরিবার এখন নিঃস্বপ্রায়। সাহসী এই মুক্তিযোদ্ধার দুঃসময়ে তাঁর চিকিৎসায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নম্বর- ১০২৫৩৬০২২৬০০১, আইএফআইসি ব্যাংক, লালমাটিয়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।