সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছুম বিল্লাহঝালকাঠি সদর উপজেলার চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মো. মাছুম বিল্লাহ দীর্ঘদিন ধরে কঠিন বোন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন, জরুরিভিত্তিতে তাঁকে বিদেশে নিয়ে তাঁর হিপজয়েন্ট পরিবর্তন করতে হবে। এ জন্য প্রয়োজন সাত-আট লাখ টাকা। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়া তাঁর পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা অসম্ভব। মাছুমের চিকিৎসায় দেশের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মাছুম বিল্লাহ, হিসাব নম্বর ১৫৮৯৮, রূপালী ব্যাংক লিমিটেড, ঝালকাঠি শাখা, ঝালকাঠি। বিজ্ঞপ্তি।