সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসমেত তারা রূপাঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপ-জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমান উল্লাহর মেয়ে ইসমেত তারা রূপা হাড়ের ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ বিভিন্ন ব্যয়বহুল চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর চিকিৎসার জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। দরিদ্র বাবা আমান উল্লাহর পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। মেয়ের চিকিৎসায় তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৩০০৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, ঠাকুরগাঁও শাখা অথবা সঞ্চয়ী হিসাব নম্বর-১৪৮.১০৫.৮৮৮৬৪, ডাচ্-বাংলা ব্যাংক, কল্যাণপুর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।