সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাছারিকান্দি গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (১৭) দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে বর্তমানে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, আনোয়ারের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য দরকার অনেক টাকার। কিন্তু আনোয়ারের দরিদ্র বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সহায়-সম্বল বিক্রি করে এত দিন ছেলের চিকিৎসা করিয়েছেন। তাই ছেলেকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠািকানা: নাসিমা বেগম, অ্যাকাউন্ট নম্বর ১৮৮০৭, সোনালী ব্যাংক, রায়পুরা শাখা, নরসিংদী। যোগাযোগ: ০১৭১৯৩৩৮৯২৩। বিজ্ঞপ্তি।