সাহায্যের আবেদন
নিশাতষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী সৈয়দা মেহেরুন নেছা নিশাত (১২) দুরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সাত মাস বয়স থেকেই তাকে প্রতি মাসে দুই ব্যাগ করে রক্ত দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে অন্যের রক্ত নেওয়ায় ফুটফুটে নিশাত এখন শুকিয়ে কালো বর্ণ ধারণ করছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, নিশাতের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। এ চিকিৎসা দেশে সম্ভব নয়। বিদেশে এ চিকিৎসা করাতে লাগবে প্রায় ৭০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে নিশাতের নিঃস্ব পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। নিশাতের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের সব স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তার বাবা সৈয়দ জোনায়েদ মিঞা। সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দ জোনায়েদ মিঞা, সঞ্চয়ী হিসাব নম্বর-০০১৭০৩১০০২৩১৩২, এনসিসি ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা অথবা, সঞ্চয়ী হিসাব নম্বর-০১৬৪-১০১০০০৩৭৪৩০৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, সার্কেল শাখা, মিরপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।