সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ননী গোপাল দেবনাথদুই মেয়ে ও এক ছেলের ছোট সংসার চাঁদপুরের কচুয়ার করইশ গ্রামের ননী গোপাল দেবনাথের (৫৫)। দীর্ঘদিন ধরে টঙ্গীতে ক্ষুদ্র ব্যবসা করছেন তিনি। ২০১০ সালে তাঁর কিডনিতে সমস্যা ধরা পড়ে। গত মাসে চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। তাঁকে বাঁচিয়ে রাখতে প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হবে। এর বাইরে রক্ত ও ওষুধ মিলিয়ে প্রতি মাসে খরচ হবে ৪০ হাজার টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ননী গোপাল। কিন্তু তিনি নিজেই অসুস্থ হওয়ায় চিকিৎসা ও সংসার চালাতে পারছেন না। তাই তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ননী গোপাল, সঞ্চয়ী হিসাব নম্বর ১৭৭২, কৃষি ব্যাংক, টঙ্গী শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি। উদ্বোধনসুনামগঞ্জের ডলুরা সীমান্তে বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত হাট ২৪ এপ্রিল উদ্বোধন করা হবে। সমপ্রতি সীমান্ত হাটে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তা পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়াত মাহবুব চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল। সুনামগঞ্জ অফিস।