সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আলমজগন্নাথ বিশ্ব-বিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণী পাওয়া শাহ আলমের লিভার অকেজো হয়ে গেছে। অসুস্থতার কারণে স্নাতকোত্তর পরীক্ষাতে অংশ নিতে পারেননি তিনি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পালমোনারি টিবি রোগে ভোগার কারণে শাহ আলম একপর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত হন, যা পরবর্তী সময়ে তাঁর লিভার সম্পূর্ণ অকেজো করে দিয়েছে। এ চিকিৎসায় লাগবে প্রচুর টাকা, যা তাঁর সহায়সম্বলহীন পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। শাহ আলমের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষের প্রতি অনুরোধ করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহ আলম, হিসাব নম্বর- ১০৮.১০৫.৭৩২ , ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।