সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিয়ম আক্তার মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের মো. সেলিম শরীফের মেয়ে মরিয়ম আক্তার পক্ষাঘাতে আক্রান্ত। সে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন ছিল। চিকিৎসায় কিছুটা উন্নতিও হয়েছে। কিন্তু বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। মরিয়মের স্বল্প আয়ের পোশাকশ্রমিক বাবার পক্ষে মেয়ের চিকিৎসাখরচ চালানো আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মরিয়মের বাবা মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিম শরীফ, ব্যাংক হিসাব নম্বর ৪৩৬৫, ইসলামী ব্যাংক লিমিটেড, গুলশান সার্কেল-১ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।