সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহনুর মাসুদএকটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন শাহনুর মাসুদ (৬৫)। একমাত্র মেয়ে এখনো পড়াশোনা করছেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটামুটি চলে যাচ্ছিল। গত ২৯ এপ্রিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা জানান, মাসুদ গিলেন বারে সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত। তাঁকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: খুরশিদা আক্তার, হিসাব নম্বর ১০৮১৩, ইসলামী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।