সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোস্তফাবয়স মাত্র আট বছর। আর দশটা শিশুর মতো স্বাভাবিক নয় সে। হাঁটাচলা করতে পারে না। যে বয়সে ছোটাছুটি করার কথা, থাকার কথা সরব, সেই বয়সে বেশির ভাগ সময় শুয়েই থাকতে হয় তাকে। কারণ সে জন্মগত মস্তিষ্কপ্রদাহে আক্রান্ত। মানসিক প্রতিবন্ধিত্বও রয়েছে ওর। এই শিশুটির নাম মো. মোস্তফা। বাবার নাম আবদুস সাত্তার। আবদুস সাত্তারও অসুস্থ। মা জরিনা খাতুন মোস্তফাকে নিয়ে মিরপুরের মিয়ার বস্তিতে থাকেন। ভিক্ষা করে সংসার ও কোনোমতে ছেলের চিকিৎসা করাচ্ছেন। বারডেমের স্নায়ুরোগ বিশেষজ্ঞ আমিনুর রহমান মোস্তফাকে ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘ দিন ধরে নিয়মিত চিকিৎসা দিলে সুস্থ হয়ে উঠবে মোস্তফা। আপনাদের একটু সহায়তায় স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে মোস্তফা। সাহায্য পাঠাতে পারেন সঞ্চয়ী হিসাব নম্বর সৃজনী-১৫, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭২১৬৩০৬৭৩।