সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিসা আক্তারগাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের মেয়ে নিসা আক্তার। প্রায় তিন বছর ধরে থ্যালাসেমিয়ায় ভুগছেন নিসা। প্রতি মাসে তাঁকে চার ব্যাগ রক্ত নিতে হয়। চিকিৎসকেরা বলেছেন, সুচিকিৎসার জন্য নিসাকে শিগগিরই দেশের বাইরে নিতে হবে। এ জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই নিসাকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: নিসা আক্তার, হিসাব নম্বর ২৯৪৭৪, ইসলামী ব্যাংক, গাজীপুর শাখা। বিজ্ঞপ্তি।