সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইমা আক্তারষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাইমা আক্তার (১৩) সাত বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। এই সাত বছরে নাইমার চিকিৎসা বাবদ তার পরিবারকে কয়েক লাখ টাকা ব্যয় করতে হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, আরও সাত বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে নাইমা সুস্থ হয়ে উঠবে। এতে নাইমার পেছনে প্রতি মাসে ইনজেকশন ও ওষুধ বাবদ ২০ হাজার টাকা ব্যয় করতে হবে। নাইমার বাবা মো. সাইফুল্লাহ খান একজন গৃহশিক্ষক। মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি এখন সর্বস্বান্ত। তাই তিনি সমাজের হূদয়বান ব্যক্তি ও জনকল্যাণমূলক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। সঞ্চয়ী হিসাব নম্বর: ১১১০৬ অথবা মো. সাইফুল্লাহ খান, ৭৪/১২-বি, পশ্চিম জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।