সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোমান হোসেননোয়াখালীর চাটখিল উপজেলার মো. শামছুদ্দোহার ছেলে নবম শ্রেণীর মাদ্রাসাছাত্র মো. নোমান হোসেন ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফিকুর ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে শামছুদ্দোহা এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নোমান উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে। এ জন্য আরও ৮-১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই নোমানের বাবা সমাজের হূদয়বান ব্যক্তি ও জনকল্যাণমূলক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শামছুদ্দোহা, হিসাব নং-১১০.১০১.৩৪২৭৫০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।