সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশানকে বাঁচাননাওহার খান রুশানের বয়স মাত্র সাড়ে তিন বছর। সে বরিশাল সদরের নূর মুহাম্মদ খানের ছেলে। জন্মগত-ভাবেই তার হূদ্যন্ত্রের ভাল্ভ অকেজো। দীর্ঘদিন তাকে ইব্রাহিম কার্ডিয়াক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। এখন চিকিৎসকেরা তাকে দিল্লির ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ আর জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষ ও সংগঠনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: জিনাত রাইহানা, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০২২৬০২০০২৩৩৮১৪, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।