সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া বেগম
নোয়াখালী শহরের সংবাদপত্র-বিক্রেতা মো. নুর নবীর মা রোকেয়া বেগম (৫০) ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য মতে, তাঁর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তাঁর একমাত্র ছেলে নুর নবীর পক্ষে এত টাকা জোগাড় করে মায়ের চিকিৎসা চালানো অসম্ভব। এ অবস্থায় তিনি দেশের সহূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ন্যাশনাল ব্যাংক, চলতি হিসাব নং: ৩৪০২৪০৪৩, মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী। নোয়াখালী অফিস