সাহায্যের আবেদন
মাহ্মুদুল হাসান অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে চিকিৎসক বানিয়েছিলেন খুলনার বেসরকারি প্রতিষ্ঠানের একজন সাধারণ কর্মচারী আবুল হোসেন। ছেলে মাহ্মুদুল হাসান বাবার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেও গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভের পর গত বছরই মাহ্মুদুলের শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে জীবনের পথে পা রাখার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল যে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে মাহ্মুদুল জাতীয় কিডনি হাসপাতালে মহিবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মাহ্মুদুলের দুটি কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২০ লাখ টাকা দরকার। কিন্তু তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আবুল হোসেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সানজিদা আফরিন, ডাচ-বাংলা ব্যাংক লি., হিসাব নং-১২৭.১০৫.২৫৫৫৯ । বিজ্ঞপ্তি।