সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খায়রুন নেছাগাইবান্ধার সাঘাটা উপজেলার সমবায় কর্মকর্তা খায়রুন নেছা (৪০) দুরারোগ্য স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ছয় বছরে তাঁর দুবার অপারেশন করা হয়েছে। কয়েক বছর ভালো থাকার পর আবারও তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে তাঁর ফুসফুসে পানি জমেছে। বর্তমানে তিনি ক্যানসার বিশেষজ্ঞ এম এ হাইয়ের চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় প্রতি মাসে ৭০ হাজার টাকা লাগে। গত কয়েক বছরের চিকিৎসায় তাঁর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারের পক্ষে চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা খায়রুন নেছা, হিসাব নম্বর-১২৬১০১০০৫৭৮০৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।