সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মেহেদী হাসানসাভারের কুঁরগাঁও আইডিয়াল হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মো. মেহেদী হাসান। সে পরীক্ষায় ভালো ফল করবে বলে সবাই আশা করছে। ক্লাসে তার রোল নম্বর ছিল ১। কিন্তু মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, মেহেদীকে বাঁচাতে নিয়মিত কেমোথেরাপির পাশাপাশি বোন ম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা কোনো মতেই সম্ভব নয়। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মেহেদীর মা-বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুস সাত্তার, ব্যাংক হিসাব নম্বর: ১০৭.১০১.২৭৩০৬৯, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৭১১৭৮৭৫৬০। বিজ্ঞপ্তি।