সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিফতায়ুল ইসলামছোট শিশু মিফতায়ুল ইসলাম (দুই বছর নয় মাস) ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসক আফিকুল ইসলাম তাঁর চিকিৎসা করছেন। শিশুটিকে বাঁচাতে হলে তিন থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসায় সময় লাগবে তিন বছরের বেশি। মিফতায়ুলের বাবা মো. নজরুল ইসলাম একজন সাধারণ কৃষক। তাঁর পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মর্জিনা আকতার, হিসাব নম্বর- ১০৭. ১০১. ৩৩২৩৮০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা, যোগাযোগ: মুঠোফোন নম্বর- ০১৭৭৯০০১০৪৩।