সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল খানচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের টুবগি গ্রামের বাসিন্দা ও চাঁদপুর সরকারি কলেজের ছাত্র রাসেল খানের (২১) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাসির আহমদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দিনমজুর বাবা মো. হারিছ খান ছেলে রাসেল খানের চিকিৎসার জন্য সহায়সম্বল বিক্রি করে এখন নিঃস্ব। এ অবস্থায় হূদয়বান মানুষের দিকে চেয়ে আছেন রাসেল ও তাঁর পরিবারের সদস্যরা। অর্থের অভাবে রাসেল এখন মৃত্যুর প্রহর গুনছেন। তাঁর পক্ষে সহযোগিতা চেয়েছেন তাঁর মামা মো. হারিছ মিয়া শেখ। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৫৬৭৮৮, পূবালী ব্যাংক, নয়াপল্টন শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭১২১৮৩৫২১। বিজ্ঞপ্তি।