সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালিমা বেগমকুমিল্লা সদরের বাসিন্দা হালিমা বেগমের (৩৪) দুটি কিডনি অকেজো হয়ে গেছে। বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে তাঁর ডায়ালাইসিস চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত হালিমার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু হালিমার স্বামী মাসুক আহমেদ ভূঁইয়া একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। এরই মধ্যে স্ত্রীর চিকিৎসার পেছনে তিনি প্রায় ১০ লাখ টাকা ব্যয় করেছেন। কোনোভাবেই তাঁর পক্ষে আর চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ৪১৩১৩৪৪৭৭১৩০০, এবি ব্যাংক, মোগলটুলী শাখা, কুমিল্লা। মুঠোফোন: ০১৭১৫৭৩৫৯২৫। বিজ্ঞপ্তি।