সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব ঘোষপরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ঢাকায় একটি চশমার দোকানে কাজ করেন রাজীব ঘোষ (২৬)। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় পরিবারকে সহায়তা দিতে পারছেন না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, তাঁর চিকিৎসার জন্য ৮-১০ লাখ টাকা প্রয়োজন। রাজীবের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাঁরা সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সজীব ঘোষ, ব্র্যাক ব্যাংক, হিসাব নম্বর: ১৫৩৫২০২৫৮৯৩১০০০১, মুঠোফোন: ০১৯১৬০৩৬২৪৮।