সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশরাফুল আলমবাবার পেনশনের পুরো অর্থই আশরাফুল আলমের (২৫) লেখাপড়ায় ব্যয় করেছিলেন তাঁর মা। তাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হয়ে বিধবা মায়ের দুঃখ দূর করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বাঁচাটাই এখন তাঁর কাছে বড়। চিকিৎসকের পরামর্শে তাঁর বড় বোন কিডনি দিতে ইচ্ছুক। আর কিডনি একজনের শরীর থেকে অন্যের শরীরে প্রতিস্থাপন করতে পাঁচ লাখ টাকা প্রয়োজন। তাই বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আশরাফুলের মা। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ১৭১.১০১.২৫৮০৫, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ধানমন্ডি শাখা। বিজ্ঞপ্তি।