সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা বেগমপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের গৃহবধূ জাহানারা বেগম (৪০) শ্বাসনালির ক্যানসারে ভুগছেন। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তাঁকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত তিন লাখ টাকা প্রয়োজন। জাহানারার স্বামী মো. দেলোয়ার হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সামান্য আয়ের মানুষ। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই জাহানারাকে বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. দেলোয়ার হোসেন, হিসাব নম্বর: ১০৫.১০১.৫০০৭৩০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৮১৮০৭৩৭৩৪। বিজ্ঞপ্তি।