সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করিমন নেছা
মাদারীপুরের শিবচরের ভান্ডারিখণ্ডী গ্রামের গৃহবধূ করিমন নেছা (৪০) জটিল ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুই মেয়ের মা করিমন নেছার স্বামী সামান্য বেতনের চাকরিজীবী। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু সুস্থ হয়ে উঠতে ওই গৃহবধূর চিকিৎসা চালিয়ে যাওয়া দরকার। বতর্মানে এই খরচ বহন করা অসহায় পরিবারটির পক্ষে সম্ভব নয়। কোনো সহূদয় ব্যক্তি বা দাতা প্রতিষ্ঠানের সহায়তাই পারে এই মাকে বাঁচিয়ে রাখতে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মোতালিব খান, অ্যাকাউন্ট নম্বর: ১৭১ ১৫১ ৩৪১৯৭, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সাত মসজিদ রোড শাখা, ঢাকা।