সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরিকাবাগেরহাটের কারাপাড়া গ্রামের শেখ আবদুল লতিফের মেয়ে সাগরিকার (২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন। সাগরিকার দুটি সন্তান আছে। সপ্তাহে দুবার ডায়ালাইসিসসহ চিকিৎসার অন্যান্য খরচ চালাতে তাঁর পরিবার হিমশিম খাচ্ছে। তাঁকে সুস্থ করে তুলতে তিন লাখ টাকার প্রয়োজন। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-২২১৪৭, ইসলামী ব্যাংক, বাগেরহাট শাখা।