সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনহাজুল হক ফাহিম
মাত্র নয় বছরের শিশু মিনহাজুল হক ফাহিম দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি গ্রামের ছেলে ফাহিম স্থানীয় আফতাব উদ্দিন প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। বর্তমানে সে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসকেরা বলেছেন, ফাহিমের চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু ফাহিমের বাবা মনির হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর পক্ষে এ বিশাল চিকিৎসা খরচ মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আর্থিক সহযোগিতা দিয়ে ছেলের জীবন বাঁচাতে এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মনির হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ০০০০২৮৯৪, সোনালী ব্যাংক, কুলিয়ারচর শাখা, কিশোরগঞ্জ। বিজ্ঞপ্তি।