সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির উদ্দিনসংস্কৃতি ও সংবাদকর্মী মোহাম্মদ নাসির উদ্দিন ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, বিদেশে গিয়ে বোনম্যারো প্রতিস্থাপন করে তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন প্রায় ৮০ লাখ টাকা। এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। কিন্তু অবুঝ দুটি সন্তানের কথা ভেবে বাঁচতে চান তিনি। তাই পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁকে আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: মোহাম্মদ নাসির উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর ০১৫-১১২০০১৪০৬৮, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, করপোরেট শাখা, মতিঝিল বা/এ, ঢাকা। বিজ্ঞপ্তি।