সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হাসান
কিশোর মো. হাসান (১৪) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। রাজধানীর বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমানের ছেলে হাসান স্থানীয় নাখালপাড়া আবদুল মজিদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মহাখালী ক্যানসার হাসপাতালের অধীনে চিকিৎসারত। চিকিৎসকেরা বলছেন, তাঁর চিকিৎসায় বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু হাসানের দরিদ্র বাবার পক্ষে এ বিশাল চিকিৎসা খরচ মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আর্থিক সহায়তা দিয়ে ছেলের জীবন বাঁচাতে এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-০২৪১১২০৫৭৪৬৪, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।