সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব হোসেনবুড়িগঙ্গা নদীর খেয়া পারাপারের মাঝি সজীব হোসেনের (২৪) ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য অন্তত পাঁচ লাখ টাকার প্রয়োজন। অথচ সজীবের দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই এই অর্থের জোগান দেওয়া সম্ভব নয়। তাই সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: রাজিব হোসেন, সঞ্চয়ী হিসাব ০১৬১১২০০৪৩৭৫২, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, নিউ এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭৩৩০২৭১৯০। বিজ্ঞপ্তি।