সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশাত রায়হান দেড় বছরের শিশু নিশাত রায়হান জন্মগতভাবেই হূদেরাগে আক্রান্ত। তার হার্টে ছিদ্র এবং ভালভের একাধিক সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শে সহায়সম্বল বিক্রি করে পাঁচ লাখ টাকার বেশি ব্যয় করে ভারতে নিয়ে তার অস্ত্রোপচার করা হয়। সেখানে তাকে জরুরি ভিত্তিতে আরেকবার অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য আরও প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিশাতের বাবা রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আবু তাহের মো. মোস্তফার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই নিশাতের চিকিৎসায় সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আবু তাহের মো. মোস্তফা, সঞ্চয়ী হিসাব নম্বর- ২৬২১২৪, রূপালী ব্যাংক লিমিটেড, লোকাল অফিস, ঢাকা অথবা সঞ্চয়ী হিসাব নম্বর-১০১.১০১.২৭০৭৪৯, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, লোকাল অফিস, ঢাকা। বিজ্ঞপ্তি। সংশোধনী: গতকাল বৃহস্পতিবার প্রকাশিত আরজু বেগমের সাহায্যের আবেদনে ভুলবশত ব্যাংকের নাম উল্লেখ করা হয়নি। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ১১৫-১০১-১৩৯৩৯৯, ডাচ্- বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর-১ শাখা, ঢাকা।