সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুন নাহার কিশোরগঞ্জ শহরের হজরতনগর এলাকার বাসিন্দা সাইদুন নাহার জিবি ভাইরাসে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় এ পর্যন্ত প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আরও কয়েক লাখ টাকা লাগবে। সাইদুন নাহারের স্বামী মীর ইশতিয়াক আলী স্বল্প বেতনের সরকারি চাকুরে। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সাইদুন নাহারের চিকিৎসায় সাহায্যের অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মীর ইশতিয়াক আলী, সঞ্চয়ী হিসাব নম্বর- ৩৪০০৩৮৯৫, সোনালি ব্যাংক লিমিটেড, সাটির পাড়া শাখা নরসিংদী অথবা সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৪.১০১.৩২৪৯৭৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর সার্কেল-১০ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।