সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহনাজ পারভীন
ড. শাহনাজ পারভীন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একজন অধ্যাপিকা। সিঙ্গাপুরে দীর্ঘ নয় মাস চিকিৎসা শেষে দেশে ফিরে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ডা. ফেরদাউস এস সাঈদের অধীন তিনি চিকিৎসারত আছেন। তাঁর চিকিৎসায় এখনো প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু বিদেশে চিকিৎসা করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে যাওয়া এই অধ্যাপিকার পক্ষে বিশাল এ চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ড. শাহনাজ পারভীন, পূবালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, এসবি অ্যাকাউন্ট: ০১৪১১০১০৯৭৮৮৯। বিজ্ঞপ্তি।