সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুসরাত জাহানসবার একটু একটু করে সাহায্য বাঁচিয়ে তুলতে পারে নুসরাত জাহানকে। সে ফেনীর দাগনভূঞা উপজেলার উদরাজপুর গ্রামের দরিদ্র মো. কামাল উদ্দিনের মেয়ে। দাগনভূঞা আতাতুর্ক মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সম্ভাবনাময় এই ছাত্রী দীর্ঘদিন ধরে দুরারোগ্য অ্যাপলাস্টিক অ্যানেমিয়া রোগে আক্রান্ত। ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রার্থ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নুসরাতের অস্থিমজ্জা প্রতিস্থাপন আবশ্যক। কিন্তু এ ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। নুসরাতের চিকিৎসায় সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সাহায্য চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. কামাল উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর ১৭৪-১০১-৪৫৮৪৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দাগনভূঞা শাখা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।